মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সীতাকুণ্ড ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী সমাজকল্যাণ সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক | চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিদগ্ধ অবস্থায় আহদ হয়ে চিকিৎসাধীন রোগীদের পাশে দাড়িয়েছেন উত্তর মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতি। বিস্ফোরণ কাণ্ডের ২য় দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে গতকাল বেলা ১২ঘটিকায় সমিতির একটি টিম উপস্থিত হয়ে দায়িত্বরত সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে আলাপ নগদ অর্থ ও খাবার বিতরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের বিভিন্ন ওয়ার্ড প্রদর্শন করে সমিতির প্রতিনিধিদল বিতরণ কার্য্য সম্পন্ন করে শোকসন্তুপ্ত পরিবারের জন্য দোয়া করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটিয়া সরকারি কলেজের একটি টিম) পড়ুয়া শিক্ষার্থী প্রবাসী সমিতির বিতরণ কার্য্যে সহযোগিতা করেন।

সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম আওয়ার ইসলামকে বলেন, সীতাকুণ্ড বিস্ফোরণ কাণ্ডে মৃতদের আত্মার ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করছি। বিস্ফোরণ কাণ্ডে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন, গাউছিয়া কমিটি, রেড ক্রিসেন্ট, পিপস ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিদের মোবারকবাদ জানাচ্ছি।

এছাড়া সমিতির সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন রোমান বলেন, সীতাকুণ্ড কাণ্ডে বিস্ফোরনের ঘঠনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এবং আমাদের টিম আহত রোগীগের নগদ অর্থ প্রদান ও খাবার বিতরণ করেছেন। আমরা আগামীতেও আহত ও নিহতের পাশে থাকবো। তাদের সন্তানের পড়াশোনা ও পরিবারের প্রতি সহযোগিতার হাত বৃদ্ধি প্রসারিত করবো।

নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণকালে উত্তর মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আজিজ, সহ অর্থ সম্পাদক মাওলানা এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলমগীর, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের সভাপতি ইকরামুল হক ও কলেজ পড়ুয়া মো. আরফাত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ