শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মহানবী সা.কে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবারের এই কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আনা হয় সাঁজোয়া যান ও এপিসি।

এ কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন কোনো বিশৃংখলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা আমরা গ্রহণ করেছি। কেউ বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কিছু করার চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক রাসূলুল্লাহ (সা.) ও উম্মুল মুমিনিন আয়েশা রা.-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ