সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সবুজ গাছপালার সান্নিধ্যে স্ট্রোকের ঝুঁকি কমে : গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের ৩০০ মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ কম। স্পেনের একদল গবেষক এমনটাই জানিয়েছেন।

সায়ন্স নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের হাসপাতাল ডেল মার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, হাসপাতাল ডেল মার, কাতালোনিয়ান সরকারের স্বাস্থ্য বিভাগ এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ এর যৌথ গবেষণায় এই ফল পাওয়া গেছে। গবেষণাপত্রটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। এত বলা হয়েছে, স্পেনের কাতালোনিয়ার গবেষকরা ২০১৬-১৭ সালের মধ্যে ৩৫ লাখের বেশি মানুষের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্বান্তে পৌঁছেছেন।

গবেষক দলের একজন ড. অ্যাভেলেনেদা বলেন, যেসব মানুষ তাদের বাসস্থানে বেশি মাত্রায় সবুজ দ্বারা পরিবেষ্টিত থাকে তাদের স্টোকের ঝুঁকি কম। তার ভাষায়, সবুজ গাছপালা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে উপকারী প্রভাব ফেলে।

গবেষকরা বলছেন, প্রকৃতির পরশ নানা উপায়ে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ও চাপ কমাতে চারপাশে গাছপালা থাকা খুবই জরুরি। পাশাপাশি আশেপাশে বাগান থাকলে মানুষের মধ্যে হাঁটাহাঁটির কিংবা শারীরিক কার্যক্রম করার উৎসাহও বেড়ে যায়, যা শরীর ভালো রাখে। পাশাপাশি, গাছপালা বেশি থাকলে পরিবেশ দূষণের মাত্রা কম থাকে। গবেষকদের দাবি, পরিবেশ দূষণের মাত্রা যত বাড়ে স্ট্রোকের আশঙ্কাও তত বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ