বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বহু বর্ণিল ওজস্বীয়তায় পূর্ণ যে জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এফাজ মোবারক।।

পৃথিবী কখনোই একই ধারাবাহিকতায় চলমান ছিলো না। যুগে যুগে শতাব্দীতে তার উত্থান পতন ঘটেছে, কখনো উন্নতি কখনো অবনতি দেখা দিয়েছে। মানুষের এই অবনতি যখন একেবারে নিম্নস্তরে পৌঁছে গেছে তখন আল্লাহ তায়ালা পৃথিবীর মানুষের দিকনির্দেশনার জন্য মহামানবদের আগমন ঘটিয়েছেন।

৫৭০ খৃষ্টাব্দে ধু-ধু মরু আরবের বুকে ফুলের মতো পবিত্র একজন বালক মহামানব হয়ে আসেন। তার আগমনী বার্তাই যেন বলে দেয় পৃথিবী নতুন উদ্যমে নবরূপে সজ্জিত হয়ে উঠবে। তিনি আমাদের নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

শিশু-কিশোর বয়স থেকেই তার আচার-আচরণে ভিন্নতা দেখা দেয়। আর যৌবনে যেন সব পূর্ণতা তার মধ্যে আসতে থাকে। তিনি তৎকালীন আরবের অন্যায় পাপাচার বেহায়া উশৃংখল আর মূর্তিপূজার জীবন দেখে ভাবনায় পড়ে যান। কীভাবে তাদের সৎ নৈতিক ও মানবিক মানুষে পরিনত করা যায়; সে চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তাদের সাথে থেকেও তাদের কোন কিছুই তিনি গ্রহণ করতেন না বরং সেখানে উত্তম ব্যবহার আচরণ ও বিশ্বস্ততার পরিচয় দিতেন।

এভাবে যখন তিনি ৪০বছর বয়সে পুরো আরবের একজন শ্রেষ্ঠ যুবকে পরিনত হলেন এবং নবুওয়তের সময় এলো, তখন আল্লাহ তায়ালা তাকে শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বানিয়ে পুরো বিশ্বের সামনে পেশ করলেন।

শুরু হলো তার আরেক নতুন জীবন। এতদিন যারা তাকে বিশ্বাসী বলত আজকে তারা তাকে রাসূল হিসেবে মেনে নিতে পারছে না। তারা এক আল্লাহর দাওয়াত কবুল করতে পারছে না। তাদের বাপ-দাদার ধর্ম মূর্তিপূজা ছাড়তে পারছে না। তাকে মিথ্যাবাদী যাদুকর পাগল বলে আখ্যায়িত করছে। যেখানে আল্লাহর দাওয়াত দিতে যাচ্ছেন সেখানেই শিকার হচ্ছেন—মানুষের অবিশ্বাস গালাগালি মারধর আর নির্যাতনের। কখনো তাকে, তার অনুসারীদেরকে নির্যাতন করে তার আঘাতকে প্রবল করে তুলেছে।

তিনি বরাবরই সবার সাথে উত্তম আচরণ করে যেতেন। কেউ অসুস্থ হলে তার সেবায় এগিয়ে যেতেন, কারো কাজে সাহায্যের প্রয়োজন হলে তিনি সহযোগিতা করতেন, কেউ দুঃখ কষ্ট অনাহারে দিনযাপন করলে তাকে সাধ্যমত দান করতেন, মুসাফিরদেরকে ডেকে এনে খাবার খাওয়াতেন। আত্মীয়-স্বজন, শত্রু-মিত্র কেউ তার ভালোবাসা যত্ন সেবা আর উত্তম কথা আচার-ব্যবহার থেকে বাদ যেত না। তিনি সবার, সব মানুষের, তিনি শত্রুর জন্য যেমন, নিজের অনুসারীদের জন্য তেমন মানুষ। মানুষ হিসেবে তার কাছে কোন ভেদাভেদ ছিলো না—কে গরীর কে ধনী, কে সুন্দর কে কালো এসব কোন বাছ-বিচার তার স্বভাব চরিত্রে কোনদিনও ছিলো না।

তার শত্রু