শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

তুরিন আফরোজকে শোকজ নোটিশ পাঠিয়েছেন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়ি মা শামসুন নাহার ও ভাই শাহনওয়াজ আহমেদ শিশিরকে কেন বুঝিয়ে দেওয়া হবে না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুন) ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক জি. এম নাজমুছ মাহাদাৎ এ শোকজ নোটিশ জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে তুরিন আফরোজকেন এ নোটিশের জবাবের নির্দেশ দেওয়া হয়।

তুরিন আফরোজের মা ও ভাইয়ের আইনজীবী ব্যারিস্টার মো. মনজুর রাব্বী এ শুনানি করেছেন। তিনি জানান, উত্তরার পাঁচতলা বাড়িটি কেন তুরিন আফরোজ তার মা ও ভাইকে বুঝিয়ে দেবেন না, সেটির কারণ দেখানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। গত ১০ জুন এ বিষয়ে শুনানি হয়। পরে সোমবার আদালত কারণ দর্শানোর আদেশ দেন।

অভিযোগ রয়েছে, উত্তরার পাঁচতলা বাড়ি জোরপূর্বক দখল করে নিজের মা ও ভাইকে বের করে দিয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ওই সম্পত্তির বিষয়ে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে তুরিন আফরোজ এবং তার মা ও ভাইয়ের পৃথক দুটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। ২০১৭ সালে তারা পাল্টাপাল্টি এ মামলা করেন।

এর মধ্যে তুরিন আফরোজের করা মামলায় বিবাদী হিসেবে তার মা ও ভাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উত্তরার বাড়ি নিজেদের অনুকূলে বুঝিয়ে দিতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নোটিশ ইস্যু করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ