সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভোট সুষ্ঠু হয়েছে, জয়-পরাজয় যাই হোক মেনে নেব: সাক্কু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফলাফলে জয়-পরাজয় যাই হোক আমি মেনে নেব বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় নানুয়া দিঘীরপাড় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মনিরুল হক বলেন, ইভিএম ও বৈরী আবহাওয়ার কারণে সবাই ভোট দিতে পারেননি। প্রাথমিক ধারণা ৫০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ভোট দিতে না পেরে অনেকেই ফিরে গেছেন। ধীরগতি না থাকলে আরও অনেকেই ভোট দিতে পারতেন। এই একটি বিষয় ছাড়া সবকিছুই সুন্দর ছিল।

নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মনিরুল হক বলেন, সবাই চেষ্টা করেছেন নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

মনিরুল হক পরপর দুবার কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র পদে বিজয়ী হয়েছেন। ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নগরীর হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনিরুল হক।

নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ