সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাসুল সা.কে কটূক্তির প্রতিবাদে দারুল মা'আরিফে মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত মোহাম্মদ সা.-কে নিয়ে ভারতে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালর কটূক্তির প্রতিবাদে আজ ১৪ জুন বাদ যোহর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে জামেয়ার শিক্ষকমণ্ডলী, সর্বস্তরের ছাত্র ও এলাকার সর্বসাধারণ নবী প্রেমিকদের ব্যাপক সমাগম ঘটে।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার সাহেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আলম, ছাত্রাবাস পরিচালক মাওলানা নুরুল আমিন মাদানি, মুফতি মাসুম এহসান, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা এনামুল হক ছফা মাদানী, মাওলানা মিসবাহ উদ্দিন মাদানিপ্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের সেরা মানব মহানবী সা. ও তার স্ত্রী হযরত আয়েশা রা.-কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিজেপির দুই নেতা মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে।

মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবীও জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ