সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভারতের গম রপ্তানি নিষিদ্ধ করছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার মাসের জন্য ভারত থেকে গম এবং গমের আটা রপ্তানির উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাষ্ট্রৗয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটির অর্থনীতি মন্ত্রণালয় এই পদক্ষেপের কারণ হিসেবে বৈশ্বিক বাণিজ্য প্রবাহে বাধার কথা উল্লেখ করেছে। তবে ভারত অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংযুক্ত আরব আমিরাতে গম রপ্তানির অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটির অর্থনীতি মন্ত্রণালয়।

গত ১৪ মে বিদেশে গম রপ্তারি নিষিদ্ধ করে ভারত। তবে সংযুক্ত আরব আমিরাতের উপর নিষেধাজ্ঞা ছিল না। আগেই তাদের লেটার অব ক্রেডিট দিয়ে রেখেছিল দিল্লি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের থেকে গম, আটা, ময়দা কেনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। শুধু তাই নয়, ভারত নিষেধাজ্ঞা জারির আগে যে সব সংস্থা গম, আটা রপ্তানির জন্য কিনে রেখেছিল, রপ্তানি করার আগে তাদের দেশের অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন জানাতে হবে বলেও জানানো হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই শুল্কবিহীন বাণিজ্য চুক্তি রয়েছে ভারতের। চুক্তির আওতায় দুই দেশ পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে পরস্পরের থেকে কোনো শুল্ক নেবে না বলে ঠিক হয়। এ বছর মে মাস থেকেই ওই চুক্তির আওতায় বাণিজ্য শুরু হয় দুই দেশের মধ্যে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ