শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ভারতে ধর্মভিত্তিক বিভেদ ও ঘৃণা বন্ধ করার আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে ধর্মভিত্তিক বিভেদ ও ঘৃণার ওপর ভিত্তি করে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ১৪ই জুন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুঁতেরার মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে অবমাননা  করে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি মিডিয়া শাখার প্রধান নবীন জিন্দাল। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতে ভয়াবহ সংঘর্ষ হয়। ঝাড়খন্ডে পুলিশের গুলিতে নিহত হন কমপক্ষে দু’জন। বিক্ষোভে জড়িত থাকার দায়ে বেশ কয়েকজন নেতার বাড়ি কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন একজন সাংবাদিক।

তিনি জানতে চান- আমার শেষ প্রশ্নটি হলো বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে ভারতীয় একজন কর্মকর্তার অবমাননার পর ভারত সম্পর্কে। এ ঘটনায় সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতীয়রা বিভিন্ন স্টোরে ঢুকে ভাঙচুর করেছে।

সেখানে ইসলামভীতি ভয়াবহ আকার ধারণ করেছে। মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ যেন আদর্শ হয়ে উঠেছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কি? জবাবে ডুজাররিক বলেন, আমি বলতে চাই আমাদের অবস্থান আমরা বলেছি। আমাদের অবস্থান হলো ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা। যেকোনো ধরনের হিংসাত্মক বক্তব্য বা উস্কানিকে অবশ্যই আমরা বন্ধ করার আহ্বান জানাই। এসব ঘটনা সহিংসতা সৃষ্টিতে ভূমিকা রাখে। এটা হয় ধর্মীয় পার্থক্য ও ঘৃণা থেকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ