সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সিভাসুর ৪ ছাত্রকে হল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাদের বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) অফিস আদেশটি জারি হয়।

বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম।

সূত্র মতে, সাম্প্রতিক সময়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অবমাননা ইস্যুতে চার শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপাচার্য ছুটিতে আছেন। তিনি যোগ দেয়ার পর তদন্ত কমিটি গঠনসহ একাডেমিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ