সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘আমাদের নিশানা করে তারা মজা পায়, কিন্তু তাদের আনন্দ পেতে দেব না আমরা' : ফাতিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী সা.-এর প্রতি কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়ার জন্য ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। তা নিয়ে এবার সরব হলেন জাভেদ-কন্যা তথা ছাত্রনেত্রী আফ্রিন ফাতিমা।

যোগী প্রশাসনের বুলডোজার-নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘সব সময় মুসলিমদেরই নিশানা করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে অমানবিক পদক্ষেপ করে তারা মজা পায়। কিন্তু তাদের এই আনন্দ পেতে দেব না আমরা। যতই যাই করুক, আমরা চোখের পানি ফেলব না।’

গত ১২ জুন ভেঙে দেয়া হয় ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’র নেতা জাভেদের বাড়ি। প্রশাসনের তরফে বেআইনি নির্মাণের কারণ দেখানো হলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নূপুরের মন্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর কারণেই জাভেদের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। বুলডোজার চালিয়ে উপড়ে ফেলা হয়েছে জাভেদের দোতলা বাড়ির প্রধান ফটক। ভেঙে ফেলা হয়েছে চৌহদ্দির পাঁচিলও।

সেই প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘আমার ছোট বোন ওই বাড়িতেই জন্মেছিল। ওর জন্মের সময় তৈরি করা হয়েছিল বাড়িটা। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে ওই বাড়িটার সাথে।’

ফাতিমার মায়ের গাছের শখ। বাড়িতে নানা জায়গায় টবে হরেক গাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। বুলডোজার চালিয়ে দেয়ায় সেই সব তছনছ হয়েছে গেছে বলে জানালেন জাভেদের মেয়ে। তার কথায়, ‘বাড়িতে অন্তত ৫০০ টব ছিল। সব নষ্ট হয়ে গিয়েছে। আমি চাই ওই গাছগুলো তাদের অভিশাপ দিক। ওতেই আমি শান্তি পাব।’

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফাতিমা আরো বলেন, ‘কোনো কারণ ছাড়াই মুসলিমদের নিশানা করা হচ্ছে। মুসলিমদের কিছু করতেও হয় না। আমি নিশ্চিত, কোনো বিক্ষোভ না হলেও বাবার ঘাড়েই দোষ চাপানো হতো।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ