সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান

‘ইভিএম একটি ছল চাতুরির মেশিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইভিএম হচ্ছে একটি ছল-চাতুরির মেশিন। যা আবারো প্রমাণীত হয়েছে।

তিনি বলেন, আমাদের সংবিধানে মানবিক ও মৌলিক অধিকার থাকলেও ফ্যাসিবাদ চর্চার বিষয়ও রয়েছে। কাজেই এখন সংবিধান সংস্কার করার সময় এসেছে। আওয়ামী লীগ কখনোও আন্দোলন গড়তে পারেনি, তারা আন্দোলন ভাঙ্গতে পারে। আমরাই সর্বদা আন্দোলন গড়ে তুলেছি রাজপথে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবিধান রাষ্ট্র পরিচালনার আইন-কানুন সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিতে হবে? এটি জনগণের টাকায় হয়েছে। পদ্মা সেতু আওয়ামী লীগের ট্রাম্প কার্ড। সেতু উদ্বোধনের সময় তিন বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা। নাশকতার সম্ভাবনা আছে যদি মনেই করেন, তাহলে ১০ লাখ মানুষের সমাবেশ বাতিল করে ঘওে বসে উদ্বোধন করুন। আসলে আওয়ামী লীগ নিজেরা নাশকতা করে বিরোধীদলকে মামলা দেবে এটিই তাদের উদ্দেশ্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ