শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

এক বছরে বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশু: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংঘাত, সহিংসতা আর অনান্য সঙ্কটের কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার সংস্থাটির দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এতো সংখ্যক শিশু উদ্বাস্তু হয়নি।

ইউনিসেফের হিসেব অনুযায়ী, এর মধ্যে এক কোটি ৩৭ লাখ শিশু বিদেশে শরণার্থী ও আশ্রয় প্রার্থী হিসেবে পাড়ি দিয়েছে। আর ২ কোটি ২৮ লাখ শিশু নিজ দেশের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে।

তবে এই হিসেবের মধ্যে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের ফলে কিংবা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শিশু বাস্তুচ্যুত হয়েছে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি।

ইউনিসেফের ক্যাথরিন এম রাসেল বলছেন, এই তথ্য অস্বীকার করার উপায় নেই যে সহিংসতা ও সঙ্কট দিন দিন বাড়ছে, এখন আমাদের দায়িত্ব ওই শিশুদের রক্ষা করা।

তবে অন্য একটি হিসেবে ইউনিসেফ জানিয়েছে, রাশিয়ার এই হামলার কারণে ২০ লাখ শিশু ইউক্রেন ছেড়েছে। আর ৩০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ