সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান

বায়ুদূষণ কমাতে পারে শিশুর মানসিক বিকাশ : গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়ুদূষণ যত বাড়বে, ততই কমবে মস্তিষ্কের বৃদ্ধি। বিশেষ করে সদ্যোজাতরা যদি দূষিত আবহাওয়ায় বেশি সময়ে কাটায়, তাদের উপর প্রভাব বেশি পড়ে।

এমনই দাবি করছে হল ‘বার্সেলোনা ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ’। বার্সেলোনার গবেষণাগারে কিছু দিন ধরেই দূষণ নিয়ে চলছিল গবেষণা।

শিশুদের বিকাশে দূষণের প্রভাব কেমন, তা নিয়েই মূল পরীক্ষা চালানো হচ্ছিল। সেখানেই এক দল গবেষক দাবি করেন, শব্দদূষণের প্রভাব যত কঠিন, তার চেয়ে অনেক বেশি প্রকট বায়ুদূষণের প্রভাব। শিশুদের মানসিক এবং মস্তিষ্কের বিকাশ অনেকটাই কমতে থাকে বায়ুদূষণে।

কিছু দিন ধরেই সেখানকার গবেষকরা পরীক্ষা করে দেখছেন, শিশুদের উপর শব্দ এবং বায়ুদূষণের প্রভাব অনেক বেশি। এবার দেখা গেল, বায়ুদূষণের প্রভাবে সাধারণ বোধ যেমন কমতে থাকে, তেমনই কমে বিপাক হার।

ফলে ওই বিজ্ঞানীদের মতে, শিশুদের যথা সম্ভব দূষণ থেকে দূরে রাখতে হবে। যতই এ দেশে বাড়ছে বায়ুদূষণ, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে এ ধরনের গবেষণার প্রভাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ