সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান

রাসূল সা.কে কটূক্তিকারীদের কঠোর শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে বিজেপির সদ্যবহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনয়নের দাবি জানিয়েছে তানযিমুন নাসেহীন বাংলাদেশ (কালিয়াকৈর, গাজিপুর৷) সেই সঙ্গে কটূক্তিকারী দুইজনের কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে ৷

উক্ত সভায় তানযিমুন নাসেহীনের সম্মানীত সমন্বয়ক ও মারকাযুল উলুমিল ইসলামিয়্যাহের প্রতিষ্ঠাতা পরিচিলক মুফতি খালেদ কাসেমী আজহারীর নেতৃত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতে প্রতিবাদকারী মুসলমানদের বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করছে ভারতীয় উগ্রবাদীগোষ্ঠী। মুসলমান হত্যাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন ।

সেই সঙ্গে ভারতের ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে দেশটির সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন সরকার অনতি বিলম্বে রাসূলের অপমান কারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আইন পাশ করে ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ