মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ফ্যাক্টরির আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে ৯ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা পরে বলা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ