শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পানিবন্ধী সিলেট ও সুনামগঞ্জের পাশে দাঁড়ান: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারী বর্ষণ ও আসাম থেকে আসা পাহাড়ি ঢলে বিধ্বস্ত ও বিপর্যয় জনপদে পরিণত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। পানিবন্ধী লাখ লাখ বনি আদম।

প্রথম বন্যার ধকল কাটিয়ে না উঠতে আবারো বিপর্যস্ত এই জনপদ। তাই সরকার- সুশীল সমাজ ও বিত্তবানদেরকে আত্মমানবতায় সর্বাত্মকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবছর সীমান্ত এলাকাগুলো ভারতীয় বন্যার মাধ্যমে বিপর্যয় হয়ে পড়ে। এথেকে পরিত্রানের জন্য সরকারকে আশু কোন পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

পাশাপাশি বর্তমানে বন্যাকবলিত জেলাগুলোতে বিনামূল্যে পর্যাপ্ত ঔষধ, ত্রাণ, স্বেচ্চাসেবকসহ প্রয়োজনে সেনা- নৌ বাহিনী ও বিজিবি মোতায়েন করে উদ্ধার কাজকে তরান্বিত করার জন্য এবং এটিকে জাতীয় দূর্যোগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ