সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান

বিদ্যুৎ সঙ্কট সমাধানে মাওলানা ফজলুর রহমানের সাথে পিপিপি’র ২ নেতার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান পিপল্‌স পার্টির একটি প্রতিনিধি দল। বিদ্যুৎ সংকটসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে।

শুক্রবার ডেইলি জং এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামাবাদে একটি প্রতিনিধি দলসহ মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করা প্রতিনিধি দলে ছিলেন  সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সাইদ খুরশিদ শাহ।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের বিদ্যুৎ সঙ্কট এবং সিন্ধু ও বেলুচিস্তানে পানি সরবরাহের সঙ্কট নিয়েও আলোচনা করেন তারা।

সরকার দ্রুত বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠবে বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করেন এই তিন নেতা।

জোট সরকার শিগগিরই অমীমাংসিত সমস্যাগুলির সমাধান করবে বলে বৈঠক থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মাওলানা ফজলুর রহমান, ইউসুফ রাজা গিলানি এবং খুরশিদ শাহ।

সূত্র : ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ