শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ইমরান খানকে হত্যা*য় খু*নি ভাড়া করা হয়েছে: ফায়াজ চৌহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফায়াজ চৌহান বোমা ফাটিয়েছেন।

গতকাল শনিবার তিনি দাবি করেছেন, দলটির চেয়ারপারসন ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যায় খুনি ভাড়া করা হয়েছে। জিও টিভি ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এক টুইটে ফায়াজ চৌহান লিখেছেন, আমার কাছে বিস্তারিত তথ্য আছে কিছু লোক পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে ‘কোচি’ নামের আফগানিস্তানের এক সন্ত্রাসীকে নির্দেশ দিয়েছেন।

তবে ইমরান খানকে কে বা কারা হত্যার ষড়যন্ত্র করছে তা পরিষ্কার করেননি সাবেক প্রাদেশিক মন্ত্রী। চলতি বছরের শুরুতে সংসদীয় বিদ্রোহে পদচ্যুত হন তিনি।

ইমরান খান প্রাণনাশের হুমকিতে আছেন- এ দাবি পিটিআইয়ের শীর্ষ নেতারাও করেছেন। খোদ সাবেক প্রধানমন্ত্রীও একাধিক অনুষ্ঠানে এ বিস্ফোরক দাবি করেন।

জানান, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে জীবননাশের হুমকিতে আছেন তিনি। পরিপ্রেক্ষিতে গত মে মাসে তার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে পিটিআই চেয়ারম্যানের বাসভবন ও তার আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়।

শিয়ালকোটে আয়োজিত সমাবেশে ইমরান খান জানান, তার জীবন কেড়ে নিতে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে যথেষ্ট প্রমাণ আছে। এক ভিডিওতে ষড়যন্ত্রকারীদের প্রত্যেকের কথা আলাদাভাবে উল্লেখ আছে। এটি নিরাপদ একটি স্থানে সংরক্ষণ করা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ