সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

তেল আবিবে ইসরায়েলের দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছে শতশত মানুষ। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় তারা জড়ো হয় হাবিমা স্কয়ারে। খবর রিপাকলিক ওয়ার্ল্ডের।

আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীর ফিলিস্তিনিদের ভূমি। সেখানে অবৈধভাবে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে ইহুদি বাহিনী। অবিলম্বে পশ্চিত তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি তাদের শাসন ব্যবস্থার ইতি টানার দাবি জানান আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকেই পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরায়েল। নতুন করে আরও বসতি নির্মাণে চেষ্টা চালাচ্ছে ইহুদিরা। এছাড়া, শুক্রবার জেনিন এলাকায় তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা। দাবি জানিয়েছেন, সব ধরনের অভিযান বন্ধের।

আন্দোলনে অংশ নেয়া একজন বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এখানে এসেছি। ফিলিস্তিনি ভূখণ্ডে কেন তারা এভাবে অভিযান চালাবে, নির্যাতন চালাবে? পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃত্বের অবসান চাই।

বিক্ষোভকারী আরেকজনের ভাষ্য, ফিলিস্তিনির মানুষ ইসরায়েলের থেকে স্বাধীনতা চায় না, মুক্তি চায়। আর কোনো রক্তপাত দেখতে চাই না আমরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ