শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে: আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বরখাস্ত হওয়া বিজেপি-মুখপাত্র নূপুরশর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার আশঙ্কা, মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এই নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

ভারতের আইন অনুযায়ী নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান ওয়াইসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীও বানানো হতে পারে বলে আশঙ্কা করেন হায়দরাবাদের মুসলিম নেতা ওয়াইসি।

ওয়াইসি বলেন, আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি, আগামী ছয়-সাত মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হবে। নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, বিজেপি নূপুর শর্মাকে রক্ষা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, কিন্তু এ ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ