শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

‘মার্কিন নিষেধাজ্ঞা জাতিগুলোর কাছ থেকে চাঁদাবাজি করার নামান্তর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বলেছেন, আমেরিকা তার দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে চাঁদাবাজি বললেও ভুল হবে না। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে তার দেশের প্রাকৃতিক সম্পদের ওপর আমেরিকা ‘কৃত্রিম দখলদারিত্ব’ কায়েম করেছে।

ভেনেজুয়েলার সাম্রাজ্যবাদ বিরোধী নীতির কারণে বিগত বছরগুলোতে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। পশ্চিমা দেশগুলো মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে। কারাকাস সরকার অবশ্য এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় রড্রিগেজ বলেন, আমেরিকা এ পর্যন্ত ভেনিজুয়েলার ওপর ৫০২ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির তেলখাতসহ সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের উৎসগুলো লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেইসাথে ভেনেজুয়েলার খাদ্যপণ্য আমদানিকেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে তিনি জানান।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, এসব নিষেধাজ্ঞার কারণে তার দেশের তেল রফতানি শতকরা ৮৭ ভাগ কমে গেছে এবং তেল রফতানি খাতে বৈদেশিক মুদ্রা আয় ১৪০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

রড্রিগেজ বলেন, যারা এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তারা একটি দেশের প্রাকৃতিক সম্পদের ওপর ‘কৃত্রিম দখলদারিত্ব’ আরোপ করে। কাজেই ভেনেজুয়েলার ওপর থেকে অচিরেই মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে এমন সম্ভাবনা খুবই কম।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, তার দেশের খাদ্যপণ্য আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে কারাকাসের গৃহিত পদক্ষেপের ফলে বর্তমানে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৩ ভাগ খাদ্যপণ্য দেশেই উৎপাদিত হয়।

সূত্র : পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ