সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

গুরুতর অসুস্থ পারভেজ মোশাররফ পাকিস্তানে ফিরতে উদগ্রীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক পারভেজ গুরুতর অসুস্থ। সংযুক্ত আরব আমিরাতে অনেকটা জীবন-মৃত্যুর শেষ সময় গুনছেন তিনি। এ অবস্থায়ও তিনি দেশে ফিরতে চান। তবে চিকিৎসকরা তার আকাশপথে ভ্রমণের বিষয়ে নিষেধ করেছেন।

পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু তারিক আজিজ জানিয়েছেন, আমিরাতে একটি স্টেট অব আর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। একদল দক্ষ চিকিৎসক তাকে দেখাশোনা করছেন। কিন্তু তাকে তারা দেশে পাঠানোর সাহস পাচ্ছেন না।

সাবেক এই জেনারেললের কথা বলতে খুব কষ্ট হয়। তবু তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। প্রায় সময়ই প্রার্থনা করেন। তার স্ত্রী ও ছেলে বিলাল তার পাশে রয়েছেন।

এদিকে মোশাররফের দেশে ফেরার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার স্ত্রী।

রোববার এক প্রতিবেদনে ডেইলি জং জানিয়েছে, পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তার পরিবারের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশিত হয়েছে, যেখানে তারা নিশ্চিত করেছেন যে, সাবেক প্রেসিডেন্টের দেশে ফেরার বিষয়ে তারা সরকারি পর্যায়ে যোগাযোগ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, পারভেজ মোশাররফের দেশে ফেরার বিষয়ে সরকারি-বেসরকারি সূত্র তাদের সাথে যোগাযোগ করেছে। এজন্য ‘আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ’ বলে জানায় তার পরিবার।

পারভেজ মোশাররফের পরিবার বলছে, পরিবারকে অবশ্যই গুরুত্বপূর্ণ চিকিৎসা, আইনি ও নিরাপত্তা চ্যালেঞ্জের বিষয়টি বিবেচনা করতে হবে।

পরিবার বলছে, পারভেজ মোশাররফের নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ এবং চিকিত্সা ব্যবস্থার প্রয়োজন যা বর্তমানে পাকিস্তানে পাওয়া যাবে না।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দেশে ফেরা নিয়ে সম্প্রতি পাকিস্তানের সিনেটেও আলোচনা হয়েছিল, যেখানে জামাত-ই-ইসলামী এবং তাহরিকে ইনসাফ (পিটিআই) আইন অনুযায়ী মোশাররফের শাস্তি দাবি করেছিল এবং জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পিপলস পার্টি (পিপিপি) ও মুসলিম লীগ (পিএমএল-এন) তার দেশে ফেরার পক্ষে সমর্থন দিয়েছিল।

পাকিস্তান পিপলস পার্টির সিনেটর ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, যখন পারভেজ মোশাররফ এখানে ছিলেন, তখন আমি বলেছিলাম যে, আমি মোশাররফকে ক্ষমা করে দিয়েছি।

তিনি বলেন, পারভেজ মোশাররফ যদি দেশে আসতে চান তাহলে এটাই তার পাকিস্তান এবং বাড়ি, তার দেশে ফেরার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।

সিনেট অধিবেশন চলাকালে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি বলেন, পারভেজ মোশাররফ এ দেশের নাগরিক, তিনি অসুস্থ, তাই দেশে আসতে চাইলে আসতে দিন।

সূত্র : ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ