শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় উত্তরায় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এনা পরিবহনের একটি বাসের চাপায় গতকাল রোববার উত্তরা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২০ জুন) বিকেল থেকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং ও আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

বিকেল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

তিনি জানান, রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে বলেও জানান ওসি জহিরুল।

তিনি আরো জানান, গতকাল আহত হওয়া ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে উত্তরা রাজলক্ষ্মী থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা প্রথমে হাউজবিল্ডিং এলাকার সড়কে নেমেছিলেন। পরে তাদের বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হই। কিন্তু তারা আজমপুর গিয়ে আবার সড়কে বসে পড়ে। সেখানে আশেপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়।

তিনি বলেন, গতকাল মাইলস্টোনের সাদ নামে এক শিক্ষার্থী এনা পরিবহনের একটি বাসের চাপায় মারাত্মক আহত হয়। ওই বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ