শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ ৪০ হাজার ঘর নির্মাণ করবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ ৪০ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক। সিরিয়ার তাল আবিয়াত এলাকা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু। খবর আরব নিউজের।

সিরিয়ার উত্তরাঞ্চলের জারাবুলুস, আল-রাব, রাস আল-আইন ও আল আবিয়াদ শহরে এসব ঘর নির্মাণ করা হবে। আন্তর্জাতিক ও মুসলিম দেশগুলোর সহায়তায় সিরিয়ার গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।

তুরস্কসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া যেসব সিরীয় শরণার্থী দেশ ফিরতে চান, তাদের জন্য এসব ঘর নির্মাণ করে দেবে তুরস্ক।

এ বিষয়ে গত শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ায় সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে তুর্কি এনজিও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ৬০ হাজার ঘর নির্মাণ করে দিয়েছে।

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন, তুরস্কে আশ্রয় নেওয়া ১০ লাখ সিরীয় শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে সিরিয়ায় তাদের আবাস গড়ে দেবে তুরস্ক। সিরিয়ার এ অঞ্চলটিতে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এখানে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ