শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ইসলামাবাদে পরিবেশ দূষণকারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার থেকে বেশ কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজ) নাসির খান।

পাকিস্তানের সম্প্রচার-মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুন) থেকে ইসলামাবাদে যানবাহন প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আইজি। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব ট্রাফিক পুলিশকে (এসএসপি) নির্দেশ দিয়েছেন।

আইজি নাসির খান বলেছেন, দূষণকারী এমন কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারবে না। পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ সংস্থার সহযোগিতায় এ প্রচারণা চলবে। প্রেশার হর্ন যুক্ত গাড়ির ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেছেন, ফিটনেস-বিহীন গাড়ির ক্ষেত্রের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইজি এ ধরনের গাড়ির মালিককে সার্টিফিকেট না দিতে নির্দেশ দিয়েছেন। যেখানে প্রয়োজন সেখানে এসব যানবাহন রাস্তা নামাতে পরীক্ষকের সহায়তা নেওয়ার কথাও বলেছেন তিনি।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ