সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

ফের করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার বিকেল ৩টায় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনার আরটিপিসিআর পরীক্ষায় স্যারের (প্রতিমন্ত্রী) ফল পজিটিভ এসেছে। আজ তিনটার দিকে পরীক্ষার ফল আমরা জানতে পারি। তবে তিনি ভালো আছেন, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কাশি ছাড়া আর কোনো জটিলতা নেই।’

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় এর আগে তার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেখানে পজিটিভ আসায় মন্ত্রী অনুষ্ঠানে অংশ নেননি। একই সঙ্গে আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা দেন বলেও জানান প্রতিমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা।

এর আগে গত ২৭ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হন প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেসময় তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হন।

-এএ