সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

ঈদের আগে দোকানপাট খোলা নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে বিশেষ বিবেচনায় দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করা হয়েছে। আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকাটপাট খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে ঈদুল উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানান দোকান মালিক সমিতি।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ২০ জুন থেকে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান রাত ৮টায় বন্ধের ঘোষণা করে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ