শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

এস-৫০০ মোতায়েনের নির্দেশ পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোর সামরিক কলেজ থেকে গ্র্যাজুয়েট করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় পুতিন এ নির্দেশ দেওয়ার কথা জানান। খবর তাসের।

এরই মধ্যে রুশ সামরিক বাহিনী এস-৫০০ মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে।

পুতিন বলেন, এস-৫০০ মোতায়েনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ-সক্ষমতা নির্ধারিত হবে।

তিনি বলেছেন, রাশিয়ার সেনা ও নৌবাহিনীকে বছরের পর বছর— এমনকি কয়েক দশক ধরে যুদ্ধ করতে হতে পারে।

বিশ্বে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সমান কোনো অস্ত্র নেই। দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও বিমান ভূপাতিত করার জন্য। কিছু ক্ষেত্রে এ ব্যবস্থা স্যাটেলাইট বিধ্বংসী কাজেও ব্যবহার করা হবে। এস-৫০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার পাল্লা হলো ৬০০ কিলোমিটার এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ উড়ন্ত লক্ষ্যবস্তুকে হাইপারসনিক গতিতে বাধা দিতে পারে।

অত্যাধুনিক এই এস-৫০০ ব্যবস্থার নির্মাণকারী প্রতিষ্ঠান আলমাজ-অ্যান্টের প্রধান ইয়ান নভিকভ বলেন, এস-৫০০ হয়ে উঠবে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রাণপ্রদীপ। তিনি এপ্রিল মাসে জানিয়েছিলেন, এই ব্যবস্থা ধারাবাহিকভাবে উৎপাদন করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ