শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

খাদ্য ও পুষ্টি সংকটে নাইজেরিয়ার লাখ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসঙ্ঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করেছেন, সংস্থাটি সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিল না পেলে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার লক্ষাধিক মানুষ খাদ্য ও পুষ্টি সঙ্কটের সম্মুখীন হবে।

নাইজেরিয়ার জন্য জাতিসঙ্ঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী, ম্যাথিয়াস শ্যামেল বলেছেন, তিনি এখন বিপদের ঘণ্টা বাজিয়েছেন। কারণ জাতিসঙ্ঘ নাইজেরিয়ার জন্য ৩৫ কোটি ডলার সাহায্যের আবেদন করলেও এ পর্যন্ত পেয়েছে সেই অর্থের ২০ শতাংশেরও কম।

তিনি বলেন, দীর্ঘ ১২ বছরের সংঘাতের পর বোর্নো, আদামাওয়া এবং ইয়োবে রাজ্যের মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে।

তিনি আরো বলেন, ৮৪ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, এরমধ্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ কমপক্ষে ৫৫ লাখ মানুষকে তারা সহায়তা করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, সেখানে প্রায় ৬ লাখ অভুক্ত মানুষ বর্তমানে দিনের পর দিন অনাহারে কাটাচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে অপুষ্টির শিকার শিশুরা বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন যে জাতিসঙ্ঘের সাহায্যের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করা হবে নারী ও শিশুদের সাহায্য করার জন্য, যারা প্রায়ই সংঘাতপূর্ণ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই নারী ও শিশুরা মূলত সহিংসতা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ