শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

তুরস্কে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ জর্ডান সফর শেষ করে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশে রওনা হয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানে মোহাম্মদ বিন সালমান দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাত করেন। এসময় তারা আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

এ উপলক্ষে মোহাম্মদ বিন সালমানকে জর্ডানের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ‘অর্ডার অফ আল-হুসেন বিন আলীতে’ ভূষিত করেন বাদশাহ আবদুল্লাহ।

সৌদি ক্রাউন প্রিন্স বর্তমানে মিশর, জর্ডান এবং তুরস্ক সফরে রয়েছেন। আজ বুধবার তুরস্কের উদ্দেশ্যে আম্মান ত্যাগ করেছেন।

তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যা এই অঞ্চল ও আরব বিশ্বে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ