শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার জন্য গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ২ দশমিক ৩ কোটি টাকা প্রদান করছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলে রেকর্ড মাত্রার বৃষ্টিপাত এবং বিপর্যয়কর বন্যার প্রতিক্রিয়ায় জরুরি সহায়তা হিসাবে এই অর্থ সহায়তা দিচ্ছে দেশটি।

বুধবার মার্কিন দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, এই অঞ্চলগুলোর মধ্যে কয়েকটি ১২০ বছরেরও বেশি সময় ধরে এমন বন্যার পানি দেখেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে এবং বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের জন্য সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতি, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা বৃদ্ধিসহ নানা ইস্যুতে গত বছরেই ১২০ মার্কিন ডলার এবং অতিরিক্ত আরো ২০০ মিলিয়ন ডলার দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ