শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আফগানিস্তানের জন্য বিপুল অনুদান তাইওয়ানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ কার্যক্রম পরিচালনার সহায়তায় জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থার তহবিলে এক বিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করেছে তাইওয়ান।

বৃহস্পতিবার (২৩ জুন) তাইপে প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘‘জাতীয় সীমানা নির্বিশেষে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার মানবিক আহ্বানে সাড়া দিয়েছি আমরা।’’ তবে কার্যালয়ের মুখপাত্র জেভিয়ের চ্যাং জানিয়েছে তাইপে প্রশাসন কোনো অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাবে না। খবর রয়টার্স।

এদিকে তাইওয়ানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অনুদান ব্যবহার করার অভিযোগ করেছে চীন। বেইজিংয়ের এমন দাবির প্রতিক্রিয়ায় তাইপে সরকার জানায়, সাহায্য ‘আমাদের হৃদয় থেকে’ এসেছে।

চীনের বিরোধিতায় জাতিসংঘের সদস্যও হতে পারে নি তাইওয়ান। তবে পশ্চিমা মিত্রদের সহায়তায় ভূখণ্ডটি নিজেদের আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে দেখাতে আগ্রহী।

তাইওয়ানকে নিজের স্বশাসিত ভূখণ্ড বলে দাবি করে চীন। চীন তাইওয়ানের সরকার এবং অন্যান্য বিদেশী সরকারের মধ্যে যেকোনো আনুষ্ঠানিক বিনিময়ের বিরুদ্ধে, কারণ চীনের দাবি তাইওয়ান তার জাতীয় ভূখণ্ডের অংশ এবং স্বাধীন কোনও দেশ নয়। কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম বলেই মনে করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ