শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন: কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে পদ্মা সেতু উদ্বোধনের আগে সুধী সমাবেশে বক্তব্যকালে তিনি এই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেখ হাসিনা বলেন, আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজীব ওয়াজেদ জয়, আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী, আমার উপদেষ্টা পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে দায়িত্ব দিয়েছিলাম ড. মশিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেনসহ যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরও বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাদের পরিবার যে যন্ত্রনা সহ্য করেছে আমি তাদের প্রতি সহমর্মিতা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, শত প্রতিকূল অবস্থার মধ্যেই এই সেতু নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিলেন সকল প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি বিশেষজ্ঞ, পরামর্শক, ঠিকাদার এবং প্রকৌশলী প্রযুক্তিবিদের, শ্রমিক, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি। যারা সেদিন আমাকে শক্তি জুগিয়েছিল, সাহস যুগিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিল। যাদের জমির ওপর পদ্মা সেতু মাথা তুলেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান সরকারপ্রধান।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমি ধন্যবাদ জানাই পদ্মা সেতুর দুই পাড়ের মানুষের প্রতি। যারা এখানে বসবাস করত। তারা নির্দ্বিধায় তাদের জমি হস্তান্তর করেন। তাদেরকে, তাদের পরিবারের আমরা পুনর্বাসন করেছি। কিন্তু তারা নিজের জায়গা ছেড়ে চলে যায়। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাদের ত্যাগ ও সহযোগিতার না হলে এই সেতু নির্মাণ করা কঠিন হতো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ