শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

পদ্মা সেতুতে নামাজ আদায়ের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। এরপর গতকাল রোববার সকাল থেকে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুর ওপর ঘটছে না ঘটনা।

সেতুর ওপর কেউ নাচানাচি করে টিকটক ভিডিও বানাচ্ছেন, কেউ প্রস্রাব করেছেন, একজন খুলেছেন নাট-বল্টু। এর পাশাপাশি ভাইরাল হয়েছে পদ্মা সেতুর ওপর কেউ দিয়েছেন সেজদা, কেউ আবার নামাজ আদায় করেছেন।

সেতুর ওপর দাঁড়িয়ে দুটি দলের নামাজ আদায়ের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল রোববার রাতে থেকে ছবি দুটি ভাইরাল হয়।

রোববার দিনের কোনো এক সময় তারা নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর পদ্মা সেতুর ওপর সেজদা দেওয়ার ছবি সামনে আসে সেতুতি উদ্বোধনের দিনেই। পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে নামাজ আদায়ের অনেকেই প্রশংসা করলেও নিন্দাও কম জুটছে নামাজ আদায়কারীদের কপালে।

পদ্মা সেতুর ওপর সব অঘটনের মধ্যে ছাপিয়ে গেছে বায়েজিদ নামের তরুণের নাট-বল্টু খোলার কান্ডটি। এ বিষয়ে সিআইডির পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ কর্মকর্তা বলেন, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সী যুবক বায়েজিদ তালহাকে বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করবে সিআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ