শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পদ্মা সেতুর নাটবল্টু খোলা সেই যুবকের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সোমবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এর আগে রোববার (২৬ জুন) বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সোমবার ভোর ৬টা থেকে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ