মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।।
সিলেটবাসীদের জন্য ২০২২ সালের বন্যা দুর্ভাগ্যের। একটা বন্যা কাটিয়ে উঠতে না উঠতে আরেকটা বন্যার কবলে আধ্যাত্মিক শহর সিলেট। বানভাসি মানুষের কাছে এক মাস আগের বন্যার চেয়ে এবারের বন্যার রূপ আরও দুর্ভোগের ও ভয়ানক। পানির কারণে আমার দেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, জীবন হারাবে? শুধু যে মানুষ কষ্টে আছে তা নয়, অসহায় গরু-ছাগলও পানিতে ভাসছে। মূহূর্তে বন্যার পানিতে ভেসে যাচ্ছে কষ্টে অর্জিত ঘর-বাড়ি। প্রাণহানীও হচ্ছে।
সিলেটের নদীর আশপাশ জায়গার মানুষ পানিবন্দি অবস্থায় থাকলেও অন্য এলাকাগুলো নিরাপদে ছিল। কিন্তু সেদিন ১৮ জুন ২০২২ সকাল থেকেই একটানা ভারি বর্ষণ প্রবাহিত হওয়ায় শহরের কোন এলাকা বাদ যায়নি বন্যার কবল থেকে। ভারি বর্ষণের ফলে প্রতিটি ঘরে পানি ঢুকে যায়। শহরে পানিগুলো এতো দ্রুত ঘরে ঢুকে কারো বাসায় কোমর পানি কারো বা গলা পানি। মানুষ ভাবতেই পারেনি এমন করে হঠাৎ পানি বেড়ে প্রত্যেকের ঘরকে যে তছনছ করে দিবে। মানুষ তখন নিজেকে বাঁচাবে না, না নিজের ঘরের জিনিসপত্র বাঁচাবে। অনেকের ঘরে খাটের বিছানা-বালিশ পর্যন্ত তুলতে পারেন নি মুহূর্তে ঘরে কোমর পানি। ঘরের আসবাসপত্র ভিজে একাকার। কেউ কেউ জিনিস পত্রের মায়া ত্যাগ করে জীবন নিয়ে পালিয়ে গেছেন আবার কেউবা খাটের উপর খাট রেখে বাঁচার তাগিদে পানির মধ্যে ঘরেই বসে রয়েছেন। ভাবছেন পানি কমলে বের হবেন কিন্তু পানির স্রোত এতো বেশি যে খাটের উপর খাট রেখেও কোন লাভ হয়নি চাল অবধি পানি যখন হয়েছে তখন আর বের হওয়ার সুযোগই পাননি পানিবন্দি মানুষ গুলো।
শহরের বেশির ভাগ বস্তি এলাকার মানুষগুলো শুধুমাত্র জান নিয়ে বেঁচে গেছেন। গরীব অসহায় যারা তারা বাহিরে কাজে ছিলেন। হঠাৎ পানি আসাতে তাদের ঘরের সব জিনিস ভাসিয়ে নিয়ে গেছে। আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে। আশ্রয়কেন্দ্রগুলোতে ছিল কান্নার রোল, সবাই সবকিছু হারিয়ে দিশেহারা। হাউমাউ করে বাচ্চার মতো কাঁদছেন আর চোখের পানি ফেলছেন। এসব গরীব অসহায় মানুষগুলোর যেটুকুইবা ঘরে সম্বল ছিল তা চোখের সামনে ভেসে যেতে দেখেছেন।
বন্যার পানিতে ভেসে যায় কারো প্রিয় মানুষটি। বানভাসি মানুষগুলো কিভাবে মেনে নিবেন এসব কষ্টের দৃশ্য। গ্রামের হতদরিদ্র পরিবারটি সারাবছর যে স্বপ্নে বিভোর হয়ে গরু-ছাগলগুলোর যত্ন করে লালন পালন করে আসছিল আগামী কোরবানী ঈদে বিক্রি করবে দু‘টাকা লাভের আশায়। তার গরুও বন্যার পানিতে ভেসে গেছে। তার স্বপ্নও মরে গেছে সাথে সাথে। সারাবছরের à