শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আওয়ামী লীগের কাছ থেকে হেল্প নেয়ার কোনো প্রশ্নই আসে না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে সরকারের সহায়তা চাই, আওয়ামী লীগের কাছ থেকে হেল্প নেয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, সেটি যদি না পাই তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আপনাদের মধ্যে ঐক্য চাইছি। সবাই নির্বাচনের মাঠে থাকবেন।

আজ মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইভিএম নিয়ে আওয়ামী লীগসহ ১৩ রাজনৈতিক দলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে ভোটিং পদ্ধতি ঠিক করতে দলগুলোর মতামত নিচ্ছে ইসি। তিন ধাপের শেষে আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগ’সহ ১৩ রাজনৈতিক দলকে। বেশিরভাগ দল ইভিএম এর পক্ষে থাকলেও বিরোধী মত আর সংশয় ছিলো অনেকের। এ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা যখন দায়িত্ব নিই, কিছুদিন পর থেকেই ইভিএম নিয়ে কথাবার্তা পত্রপত্রিকায় চাউর হয়েছিল। এর বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে। শুরু থেকে ইভিএম সম্পর্কে তেমন ধারণা ছিল না। ব্যক্তিগত ধারণাও ছিল না। এরই মধ্যে ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন মোটামুটি ধারণা আছে।

তিনি বলেন, আজ বড় দলের অনেকেই এসেছেন। মন্ত্রী (সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) স্বয়ং নিজেই এসেছেন, যেটা আমি প্রত্যাশাও করিনি। আপনি এসেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের আলোচনাটা ইভিএমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা ইভিএমের পক্ষে-বিপক্ষে বলতে পারেন। আপনাদের কথা আমরা শুনবো। আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হব।’

ইভিএম এর পক্ষে মত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। ভোট হবে ইসি’র অধীনে। পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে বিশ্বাস তার।

নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে সেই দাবিতে সাড়া দেয়নি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল বিএনপি’সহ বেশ কয়েকটি দল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ