শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

করোনায় ২৪ ঘণ্টায় মৃত-আক্রান্ত দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আক্রান্ত হয়েছেন আট লাখ ১৬ হাজার ৮২৭ জন। মারা গেছেন এক হাজার ৩১৫ জন।

গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ৬১৯ জন। মৃতের সংখ্যা ছিল ৬০৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার একজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫২ হাজার ২৩৯ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৫৭৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮৯ লাখ ১০ হাজার ১৪০ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ২৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৪ লাখ ২০ হাজার ৬০৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৪৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২১ লাখ ৩৬ হাজার ৯১৬ মানুষ। ছয় লাখ ৭০ হাজার ৬০৬ জন মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ