শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মোদির সমালোচনাকে ধ*র্মীয় অ*নুভূতিতে আ*ঘাত বিবেচনা করে সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করার জেরে তথ্য-পরীক্ষার একটি ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতাকে আটক করেছে পুলিশ। এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করেছেন মুহাম্মদ জুবায়ের।

বিবিসি জানিয়েছে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা থেকে করে সাংবাদিকরা। তারা বলছেন, যারা সমালোচনা করছেন, তাদের দমন করার জন্য হিন্দু-জাতীয়তাবাদী সরকারের একটি স্পষ্ট প্রচেষ্টা এটি।

সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত হওয়া মুখপাত্র বিতর্কিত মন্তব্য করেন। সেই ঘটনার উল্লেখ করে জুবায়ের বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করা হয়েছে। জুবায়েরের এর আগে করা টুইট ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং বেশ কয়েকটি মুসলিম দেশ ভারতের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিন্দু জাতীয়তাবাদীরা জুবায়েরের করা অতীতের মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জুবায়েরের বিচারের দাবিও জানানো হয়েছে।

গত সপ্তাহে জুবায়ের টুইটারে একটি ই-মেইলের স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে; দাবি উঠেছে- তার অ্যাকাউন্টটি ভারতীয় আইন লঙ্ঘন করেছে।

গতকাল সোমবার জুবায়েরকে আটক করা হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একটি পোস্টে হিন্দুদের দেবতা হনুমানের নামে একটি হোটেলের নাম পরিবর্তন করার বিষয়ে মন্তব্য করে হিন্দুদের অপমান করেছেন। দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পরে পুলিশ একটি বিবৃতিতে বলেছে, জুবায়েরের টুইটার ফলোয়াররা ওই টুইটটি আরও ছড়িয়েছে এবং বিতর্ক বা ঘৃণা ছড়ানোর একটি সিরিজ তৈরি করেছে।

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ