বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারতলা বিশিষ্ট ভবন ধসের ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২ টার দিকে মুম্বাইয়ের কুরলা এলাকার ওই ভবনটি হঠাৎই ধসে পড়লে এই প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার পরপর দেশটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারকাজ শুরু করেন। পরে একে একে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২৮ ও ৩০ বছর বয়সী দুইজনকে স্থানীয় ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন- এখনও অন্তত ২০ থেকে ২৫ জন ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলে তারা ধারণা করছেন। সেই সঙ্গে তাদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি- ধসে পড়া ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ছিল। ২০১৩ সালে ওই ভবনটি মেরামত করতে স্থানীয় সরকার কর্তৃপক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি ভবনটি ভেঙে ফেলার জন্যও পরবর্তীকালে নোটিশ দেওয়া হয়েছিল। তবে ভবনটির বাসিন্দারা ওই অবস্থাতেই সেখানে থাকার কথা জানিয়েছিল কর্তৃপক্ষকে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন এবং পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। পাশাপাশি বাসিন্দাদের অন্যত্র সরে যেতেও কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও লোকজন এই ভবনে থাকছিলেন।’

তবে বর্তমানে উদ্ধার তৎপরতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনিডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ