বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরিয়া যুদ্ধে মারা গেছেন ৩ লাখেরও বেশি বেসামরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়া যুদ্ধের প্রথম দশ বছরে প্রাণ হারিয়েছে ৩ লাখেরও বেশি বেসামরিক মানুষ। সম্প্রতি জাতিসঙ্ঘের একটি রিপোর্টে নিহতের এই সংখ্যা উঠে এসেছে। সিরিয়ার একটি শিবিরে ১০০ বন্দীকে হত্যা করা হয়েছে এমন রিপোর্ট নিয়ে যখন হইচই চলছে তখনই জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশিত হলো। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়। বেসামরিক নিহতের যত তথ্য পাওয়া গেছে তা সমন্বয় করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা। এতে বলা হয়েছে, সিরিয়ায় ২০১১ সালের ১লা মার্চ থেকে ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত মোট ৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন নিহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাচেলেট বলেন, এই রিপোর্টে যারা স্থান পেয়েছে তারা কোনো বিমূর্ত সংখ্যা নয়, বরঞ্চ একটি পূর্ণাঙ্গ মানুষ। এই ৩ লাখ ৬ হাজার ৮৮৭ জনকে হত্যার একটি গভীর প্রভাব রয়েছে তাদের পরিবার এবং সম্প্রদায়ের ওপর। এই তালিকায় কোনো সেনা সদস্য কিংবা যোদ্ধা গোষ্ঠীর সদস্যকে স্থান দেয়নি জাতিসংঘ। ধারণা করা হয়, প্রায় লক্ষাধিক সেনা সদস্য ও যোদ্ধা নিহত হয়েছে এ যুদ্ধে। তাছাড়া যেসব পরিবার কর্তৃপক্ষকে না জানিয়েই স্বজনকে কবর দিয়েছে তাদের তথ্যও নেই তালিকায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ