শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অজ্ঞান অবস্থায় কাযা হয়ে যাওয়া নামায কি আদায় করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: গত কয়েকদিন আগে আমি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হই এবং সাথেসাথে অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার মাধ্যমে দুই দিন পরে জ্ঞান ফিরে পাই। তখন আমার ১০ ওয়াক্তের নামায ছুটে যায়। মুহতারামের কাছে জানার বিষয় হল, অজ্ঞান থাকা অবস্থায় যে ১০ ওয়াক্ত নামায আমার ছুটে গেছে, তা কি কাযা করতে হবে? জানালে উপকৃত হব।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ঐ নামাযগুলোর কাযা করতে হবে না। কেননা অজ্ঞান অবস্থায় লাগাতার ৬ ওয়াক্ত কিংবা তার চেয়ে বেশি নামায ছুটে গেলে তা কাযা করতে হয় না। হযরত নাফে রাহ. থেকে বর্ণিত-

أَنّهُ أُغْمِيَ عَلَيْهِ يَوْمَيْنِ فَلَمْ يَقْضِ

আব্দুল্লাহ ইবনে উমর রা. দুই দিন অজ্ঞান ছিলেন কিন্তু ঐ সময়ের নামায কাযা করেননি। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৬৬৬২

হযরত ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

إِذَا أُغْمِيَ عَلَيْهِ يَوْمٌ وَلَيْلَةٌ أَعَادَ، وَإِذَا كَانَ أَكْثَرَ مِنْ ذَلِكَ لَمْ يُعِدْ

এক দিন এক রাত অজ্ঞান থাকলে নামায কাযা করবে। এর চেয়ে বেশি হলে কাযা করবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৬৬৫৪)

সূত্র: কিতাবুল আছল ১/১৯০; আলমাবসূত, সারাখসী ১/২১৭; বাদায়েউস সানায়ে ১/২৮৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১২১; আলবাহরুর রায়েক ২/৭৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৩৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ