বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পবিত্র হজ সামনে রেখে মক্কা ও মদিনায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ সামনে রেখে সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হজ চলাকালে হাজিদের নিরাপত্তায় পুরুষের পাশাপাশি থাকবে নারী সেনা সদস্য। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি হজযাত্রীরা।

পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় সৌদিতে পুরুষ সেনা সদস্যদের পাশাপাশি নারী সেনাদের একটি দল নিয়োগ দিয়েছে সৌদি সরকার। মক্কা ও মদিনায় তাদের মোতায়েন করা হবে।

এক সময়ের রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 'ভিশন ২০৩০' নামের সংস্কার পরিকল্পনায় সৌদি সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের কথা জানিয়েছে সৌদি সরকার।

এরই অংশ হিসেবে এবারের পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের একটি দল নিয়োগ দেয়া হয়েছে। তারা পবিত্র মক্কা ও মদিনায় হজ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থান করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরাও।

করোনা সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে এবছরের পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে অংশ নেয়ার কথা রয়েছে ৬০ হাজার মুসল্লির।

বুধবার (২৯ জুন) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ৯ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ