সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

প্রকাশিত হয়েছে মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীনের ‘অনলাইনে ইসলামী তৎপরতা: যেভাবে চলা উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রকাশিত হয়েছে মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন রচিত গ্রন্থ ‘অনলাইনে ইসলামী তৎপরতা: যেভাবে চলা উচিত’।

এ গ্রন্থে ফেসবুক, ইউটিউব, টুইটার প্রভৃতি সোশ্যাল মিডিয়া ও অনলাইনে পরিচালিত ইসলামী তৎপরতাগুলো কীভাবে চলা উচিত তার বিশদ বিবরণ সন্নিবেশিত হয়েছে।

কারও ফলোয়ার হওয়ার নিয়ম, কোন পোস্ট লাইক শেয়ার করার ভাল মন্দ দিক, অনলাইনে কোন ধরনের কনটেন্ট বা পোস্ট ছাড়া উচিত অনুচিত, সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ছাড়া জায়েয কি জায়েয নয়, কার সমালোচনা হতে পারে, কারা সমালোচনা করতে পারে, কীভাবে সমালোচনা হওয়া উচিত, সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান আহরণে কী ধরনের সাবধানতা অবলম্বন করা চাই ইত্যাদি অনলাইনে ইসলামী তৎপরতা সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিয়ম কানুন ও মাসআলা মাসায়েল সম্বলিত আলোচনা এতে সন্নিবেশিত হয়েছে।

মাওলানা হেমায়েত উদ্দীন সোশ্যাল মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে এসব বিষয়ে সুপরিকল্পিতভাবে যে প্রবন্ধগুলো পোস্ট করেছেন সবগুলো একত্র করেই গ্রন্থটির রূপ দেয়া হয়েছে।

ইদানিং সোশ্যাল মিডিয়া ও অনলাইনের বিভিন্ন তৎপরতার সাথে কম বেশ অনেকেই জড়িত। এসব তৎপরতার ইসলামী বিধি-বিধান জানার জন্য গ্রন্থটি প্রভূত উপকারে আসবে ইনশাআল্লাহ।

গ্রন্থটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আবরার, ইসলামী টাওয়ার, 11/1 বাংলাবাজার, ঢাকা-1100 থেকে।

মোবাইল নম্বর: 01712-306364

নিম্নের লাইব্রেরি থেকেও সমমূল্যে পাইকারি ও খুচরা ক্রয় করা যায়-

আল-কুরআন পাবলিকেশন্স, কিতাব মার্কেট (যাত্রাবাড়ি বড় মাদরাসা সংলগ্ন), ঢাকা

মোবাইল- ০১৭৬৪-১৮৫৬৫৪

ক্রিম কালার অফসেট কাগজে মুদ্রিত গ্রন্থটির মূল্য 130/

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ