শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৩৭ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৩৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

সংস্থাটির বরাতে শুক্রবার (১ জুলাই) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্যা স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

নৌকায় করে মানবপাচারের অভিযোগে এ সময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

মেলাকা এবং নেগ্রি সেম্বিলান এমএমইএ-র পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেছেন, গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়, বলেন তিনি।

ক্যাপ্টেন ইস্কান্দার বলেন, নৌকায় ৪ ইন্দোনেশিয়ান নাগরিক ছিলেন, তাদের পরিচয়পত্র দিতে বলা হলে তারাও তা দিতে ব্যর্থ হন।

তিনি বলেন, বোর্ডে থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ