শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

‘শিক্ষা সিলেবাস থেকে ইসলাম উঠিয়ে দেয়ার পরিণাম ভালো হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পরিবারের পরেই নৈতিক শিক্ষা গ্রহণ করার অন্যতম উৎস ও মাধ্যম হল ধর্মীয় শিক্ষা। ৯২ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা সিলেবাস থেকে রাসূল সা. ও সাহাবায়ে কেরাম রা.-দের জীবনীসহ ইসলাম শিক্ষার নানান বিষয় বাদ দেয়া হয়েছে।

‘অপরদিকে হিন্দুত্ববাদের নানান বিষয় পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা দেশের জনগণের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ শিক্ষা সিলেবাসে ইসলামী বিদ্বেষ কখনোই মেনে নিবে না।’

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন শিক্ষা সিলেবাস দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিবে। শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বাদ দেয়া হয়েছে অথচ দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ ধর্ম মন্ত্রণালয়ের চুপ মেরে থাকা জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। অবিলম্বে এমন পাঠ্যপুস্তক বাতিল করে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ