বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হারামাইনে হজের মাসের প্রথম জুমা পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৩ হিজরির হজের মাস জিলহজের প্রথম জুমা আজ। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার আজকের জুমায় খুতবা দেবেন, হাজিদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন এবং জুমার নামাজ পড়াবেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

আজ প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হজের মাসের প্রথম জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ হজ উপলক্ষ্যে আসা মুসল্লিদের উদ্দেশ্যে করণীয় তুলে ধরতে পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

> কাবা শরিফ

প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি।

> মসজিদে নববি

মদিনার প্রসিদ্ধ ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ বিন তালেব হামেদ।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

উল্লেখ্য, এ বছর আগামী ৮ জুলাই মোতাবেক ৯ জিলহজ শুক্রবার ঐতিহাসিক আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হবেন। অনুষ্ঠিত হবে পবিত্র হজ। পরদিন ৯ জুলাই মোতাবেক ১০ জিলহজ শনিবার সৌদিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে কোরবানি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ