শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘দুর্যোগ মোকাবেলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যার ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরির্দশন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

শনিবার বেলা ১২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এদেশে রাজাকারের দিন শেষ। রাজাকারের বিচার হবে। আর সকল ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দিবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আমরা আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। খুবই দ্রূত সময়ের মধ্যে নগদ অর্থ বরাদ্দ আসছে আপনার জন্য। এই সঠিক পরিস্থিতিকে সমানভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করে আমরা কাজ করছি। ’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ