রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সৌদিতে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।

সর্বশেষ শুক্রবার (পহেলা জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬।

বৃহস্পতিবার (৩০শে জুন) মারা যান জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (পহেলা জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৮৩৩ জন রয়েছেন। ১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ই জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট তেসরা জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ই জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে চৌঠা আগস্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ